• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসি সচিব

নির্বাচন প্রস্তুতি জোরদার, তফসিল তারিখ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পি.এম.
ইসি সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ মাত্রায় চললেও তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ইসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল দেওয়ার পরিকল্পনা করেছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনার কথা বলেছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় বৈঠক করে কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং করেছি।”

তবে তফসিল ঘোষণার নির্দিষ্ট দিন এখনও ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।” নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সঠিক তথ্য দিন… নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।”

সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২; রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮; এবং নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১’ বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন ইসি সচিব। কর্মশালার আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ