• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী -ছবি: সংগৃহীত

আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একইসঙ্গে সবজির দাম সহনীয় বলেও মনে করেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানান, হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণ করার পাশাপাশি কৃষক ও ভোক্তাদের স্বার্থে খেয়াল রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পেঁয়াজের দাম ৭০ টাকার মধ্যে থাকলে দুই পক্ষই সুবিধা পাবে। আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে।

উপদেষ্টা বলেন, আমি বলব, সবজির দামটা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। যতই দিন যাবে সবজির দাম কমে যাবে। আমি আশা করব, এমন যাতে না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। 

তিনি আরও বলেন, সারে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশকের কয়েকটা জাত আছে খুবই খারাপ। এগুলো বাজার থেকে যেভাবে হোক বন্ধ করতে হবে। আমরা তো চেষ্টা করব আপনাদের সাহায্যও আমাদের দরকার।

তিনি আরও বলেন, কিছু ক্ষতিকর সার ও কীটনাশক বাজার থেকে সরাতে হবে এবং সরকারের পক্ষ থেকে এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, ৭০ শতাংশ পর্যন্ত আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে এবারও বাম্পার ফলন হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী