• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এ.এম.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনে-ছবি সংগৃহীত

নারীশিক্ষা, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর চার বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন- নারীশিক্ষা ও গবেষণায় রুভানা রাকিব, নারী অধিকার ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় কল্পনা আক্তার, মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ ও ক্রীড়া ক্ষেত্রে সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বেগম রোকেয়ার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর দিনটি ‘রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়। উপমহাদেশে নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার অবদান জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা