• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বর্জন করলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান বলেন, “আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। ভোটাররা এসব অসাধু ব্যক্তিকে প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটা কমে আসবে।”

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার থাকায় এটি সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু দুর্নীতি বিরোধীদের একদিনের উদ্যোগেই তাদের লাগাম টানা সম্ভব।”

২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। আনকাক সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ দিনটি পালন করে। এবারের প্রতিপাদ্য-“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা।”

রাজধানীসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় এ দিবসটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে। পাশাপাশি সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা-উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওগুলোতেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

দুদকের পাশাপাশি টিআইবিসহ বিভিন্ন সংস্থাও দিবসটি উপলক্ষে আলাদা কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে, যদিও সরকারিভাবে দিবসটি উদযাপন শুরু হয় ২০১৭ সালে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত