• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সিইসি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক, তফসিল ঘোষণা হতে পারে

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ‍সুপ্রিম কোটে প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘন্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারা। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার।

 বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ম্যাজিস্ট্রেসি দায়িত্বে ৩০০ বিচারকের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

এর আগে, এদিন দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে সিইসির ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।
 
তিনি আরও বলেন, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সিইসি বৈঠকের পর সাংবাদিকদের জানান, "আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে।" নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, তফসিল ঘোষণার জন্য ইসি ভাষণ চূড়ান্ত করেছে।  

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত তফসিল ঘোষণা করা হয়। সিইসি ও অন্যান্য কমিশনাররা আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী