• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ এ.এম.
দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ-ছবি-ভিওডি বাংলা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ-বুধবার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করলেও দুই উপদেষ্টা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগেই তারা দায়িত্ব ছাড়তে আগ্রহী।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, আসিফ মাহমুদ সমসাময়িক বিষয়ে কথা বলবেন।

গত মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ জ্যেষ্ঠ উপদেষ্টাদের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ ওঠে। এর আগেও গত সেপ্টেম্বর ও গত মাসের মাঝামাঝি সময়ে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা তখন আরও সময় চেয়েছিলেন।

এদিকে আসিফ মাহমুদ এরই মধ্যে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে নতুনভাবে ভোটার হওয়ার আবেদন করেন। তাকে ঘিরে বিএনপির সঙ্গে সম্ভাব্য সমঝোতার গুঞ্জনও রয়েছে।

অন্যদিকে মাহফুজ আলমের লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা গেলেও গত সোমবার এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়ে ওই আসনের মনোনয়ন পাওয়ায় মাহফুজ আলমের সম্ভাবনা এখন ক্ষীণ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী