• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাষ্ট্রপতি ও সিইসির সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এ.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। তফসিল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকছে তফসিলের বিস্তারিত।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

ব্যালটে থাকবে না নৌকা প্রতীক

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে এবার ব্যালট পেপারে থাকছে না নৌকা প্রতীক। নিবন্ধন বাতিল বা স্থগিত থাকা কোনো দলের প্রতীক ব্যালটে ব্যবহার করা যাবে না বলে নিশ্চিত করেছেন নির্বাচনী কমিশনার মাছউদ।

প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন

এবারই প্রথমবারের মতো প্রবাসীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পাশাপাশি দেশের ভেতরে থাকা ভোটদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কয়েদিরাও এই পদ্ধতিতে ভোট দেবেন। এছাড়া জোট করলে নিজ দলের প্রতীকের বাইরে অন্য প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না।

ভোটার পরিসংখ্যান ও ভোটের সময়

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশজুড়ে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

অংশ নিচ্ছে অর্ধশতাধিক দল

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নিতে পারবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫৬টি, যা ভোটের আগেই আরও বাড়তে পারে। আওয়ামী লীগ এবার ভোটের বাইরে, তবে জাতীয় পার্টির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

আচরণবিধি ও নজরদারি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী সরাতে হবে। না সরালে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তফসিলের পর মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা