• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত নাসির উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা হন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।

বুধবার বেলা ১১টায় কমিশনের পাঁচ সদস্য বৈঠকে বসেন। ১১টা ৪০ মিনিটে তারা নির্বাচন ভবন থেকে রওনা হয়ে সোয়া ১২টার পর বঙ্গভবনে পৌঁছান।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করবেন।

বিকালে আগারগাঁওয়ে সিইসির ভাষণ রেকর্ড হবে। সন্ধ্যা বা বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের তারিখ তফসিলে উল্লেখ থাকবে। গণভোটে শুধুমাত্র ভোটের তারিখ জানানো হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার পোস্টাল ভোটিং ব্যবস্থা যুক্ত হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা গণভোটে ভোট দিতে পারবেন।

ইসির সদস্যরা ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন।

নির্বাচন কমিশনের পাঁচ সদস্য হলেন- চিফ ইলেকশন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ভোটের ট্রেন এখন প্ল্যাটফর্মে, শুধু হুইসেলের অপেক্ষা। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী