• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

এনসিপির মনোনয়ন পেলেন জুলাই আন্দোলনের আহত খোকন বর্মন

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পি.এম.
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে মুখ বিকৃত হওয়া খোকন চন্দ্র বর্মন -ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনের প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, শেরপুর-২ আসন থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খোকন চন্দ্র বর্মন জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে এই হামলায় তার মুখমণ্ডলের অনেক অংশ-ঠোঁট, মাড়ি, নাক এবং তালু-ক্ষতিগ্রস্ত হয় এবং বাম চোখও নষ্ট হয়ে যায়। এছাড়া, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা