{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ জেলে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
বিজিবির কাছে হস্তান্তর হওয়া ৬ বাংলাদেশি জেলে। ছবি-ভিওডি বাংলা

ভারতে ১৩ মাস সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলার ছয় বাংলাদেশি জেলে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা জেলেরা হলেন-চিলমারীর পূর্ব মুদাখানা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল (৩৫), ব্যাপারীপাড়ার বাহাদুরের ছেলে বিপ্লব মিয়া (৪৫), নতুন ব্যাপারীপাড়ার ইছাহাক আলীর দুই ছেলে মীর জাহান (৪৫) ও বকুল মিয়া (৩২), ব্যাপারীপাড়ার ফকির আলীর ছেলে আমের আলী (৩৫) এবং রৌমারীর বকবাদা ব্যাপারীপাড়ার ছলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬০)।

বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে তারা ভুলবশত ভারত সীমান্ত অতিক্রম করেন। ভারতীয় বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের আটক করে এবং আদালতের রায়ে ছয়জনই ১৩ মাসের সাজা ভোগ করেন। সাজা শেষে ভারতীয় কর্তৃপক্ষ ফেরত প্রদানের উদ্যোগ নেয়। নাগরিকত্ব যাচাই শেষে সোমবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

হস্তান্তর প্রক্রিয়া ঘিরে নাকুগাঁও স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের কোয়ার্টারমাস্টার মিজানুর রহমান, সঙ্গে ছিলেন হাতিপাগা বিওপি কমান্ডারসহ অন্যান্য সদস্যরা। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন বিএসএফ তুরা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন। এসময় নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানও উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ছয় মৎস্যজীবীকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী