• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধান উপদেষ্টা

‘নির্বাচন পাঁচ বছরের, গণভোট শত বছরের’

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটি বিষয়ই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য।” গণঅভ্যুত্থান–পরবর্তী এই নির্বাচনকে তিনি নতুন বাংলাদেশ গড়ার অসাধারণ সুযোগ হিসেবে আখ্যা দেন এবং বলেন, “একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে এটিকে স্মরণীয় করে রাখতে হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।

ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, “ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। পরবর্তী প্রজন্ম এই সুযোগ পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব; না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।”

বিগত আমলের নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এর আগেও আমরা নির্বাচন দেখেছি। যেকোনও সুস্থ মানুষ বলবে—সেগুলো নির্বাচন নয়, প্রতারণা ছিল।”

তিনি বলেন, “আগামী নির্বাচন সাধারণ দায়িত্ব নয়, একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে নির্বাচনের দিনটি জনগণের কাছেও ঐতিহাসিক হয়ে উঠবে।”

ইউএনওদের দায়িত্ব সম্পর্কে তিনি আরও বলেন, “আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে সরকারও সফলভাবে তার দায়িত্ব পালন করতে পারবে।”

গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এর মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে বদলে দিতে পারি। যে নতুন বাংলাদেশ গড়তে চাই, তার ভিত এই গণভোট।”

সদ্য যোগদান করা ইউএনওদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন, “আপনাদের প্রধান দায়িত্ব হলো শান্তিপূর্ণ ও আনন্দমুখর একটি নির্বাচন আয়োজন করা।” এজন্য প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় এবং এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভোটারদের বোঝাতে হবে—আপনারা মন স্থির করে আসুন, ‘হ্যাঁ’ দেবেন নাকি ‘না’—এটা জানার দায়িত্ব আপনাদের।”

এ সময় কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়।”

তিনি কর্মকর্তাদের পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল হওয়ার, অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

নারীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “নারীরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”

শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোন সময় কী কাজ করবেন—তার পরিকল্পনা এখন থেকেই শুরু করুন।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ