• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আগামী নির্বাচন বদলে দেবে জাতির ভাগ্য: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পি.এম.
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান-ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মানবাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে আইনের শাসন যথাযথভাবে কার্যকর ছিল না। রাষ্ট্র জনগণের অধিকার রক্ষা না করলে মানবাধিকার লঙ্ঘিত হয়।

ফারুক রহমান আরও বলেন, ৫ আগস্টের পর আমরা একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছি-যে নির্বাচনের মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। নাগরিকরা যদি সুনাগরিকের দায়িত্ব পালন করে, তাহলে বাংলাদেশ মানবাধিকারের সর্বোচ্চ উদাহরণ হিসেবে বিশ্বে পরিচিত হবে।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, কেউ কেউ বলছেন প্রার্থীরা পেশীশক্তির ব্যবহার করবেন। কিন্তু ভোট দেয়া প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব। ‘হ্যাঁ’ ভোট বা ‘না’ ভোট-এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আর যাকে ন্যায্য ও যোগ্য মনে হবে, তাকেই ভোট দেওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ভাগ্য বদলাবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল, নির্বাহী প্রধান একে এম নুরুল আমিন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলামসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী