• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার অগ্রগতি জানালেন ইসি সচিব আখতার হোসেন-ছবি-ভিওডি বাংলা

তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন। 

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। আউট অফ কান্ট্রি ভোট নিয়ে তার কৌতূহল ছিল। নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিকাল ৪টায় ভাষণ রেকর্ড করা হবে। এখন সার্বিক আলোচনা চলছে কখন তফসিল ঘোষণা করা হবে। দুই ঘণ্টা পর আরেকটি আপডেট জানানো হবে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসি প্রতিনিধিদল। 

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাধারণত তফসিল ঘোষণার আগে ইসির প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়, এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন।

প্রথমবারের মতো এবার প্রবাসী ভোটার, দেশের বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কারাবন্দিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট করলেও অন্য দলের প্রতীকে ভোটে অংশগ্রহণের সুযোগ এবার রাখেনি নির্বাচন কমিশন।

সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। দুই ধরনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষ বাড়ানো হতে পারে। এদিকে এবার ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা