• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচনী তফসিল কী? তারিখ ছাড়াও যা যা থাকে

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তবে অনেকের ধারণা, তফসিল মানেই শুধু ভোটের তারিখ ঘোষণা। বাস্তবে তা নয়। সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ভোট আয়োজনের পুরো প্রক্রিয়ার বিস্তারিত সময়সূচি ও আইনি ধাপ নির্দিষ্ট করে দেওয়া থাকে।

তফসিল কী?

সহজভাবে বলতে গেলে, তফসিল হলো নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজের আইনি সময়সূচি-শুধু ভোটের দিন নয়, বরং মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচারণা ও ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার কর্মপরিকল্পনা।

তফসিলে যা থাকে

মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা : প্রার্থীরা কত তারিখ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন- তফসিলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে।

বাছাই ও আপিল : নির্দিষ্ট কত দিনের মধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই–বাছাই করবে এবং বাতিল হলে কোন সময়সীমার মধ্যে আবেদনকারী আপিল করতে পারবেন- এই সময়সীমাও তফসিলে বিস্তারিতভাবে নির্ধারিত থাকে।

প্রচারণার সময়সীমা : কত তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, কবে থেকে তারা প্রচারণা শুরু করতে পারবেন এবং কতদিন তা চলবে- তফসিলে এসব নির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সাধারণত নির্বাচনী প্রতীক ঘোষণার পরই প্রচারণা শুরু করার তারিখ নির্ধারিত হয়।

ভোট গ্রহণ ও গণনা : ভোট গ্রহণ কত তারিখে, কোন সময়ে শুরু হবে এবং কতটা পর্যন্ত চলবে- এসব তথ্য বিস্তারিতভাবে তফসিলে থাকে। একই সঙ্গে ভোটগ্রহণ শেষে কোথায় এবং কীভাবে গণনা করা হবে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

সব মিলিয়ে এই সম্পূর্ণ প্রক্রিয়াই নির্বাচনের তফসিল নামে পরিচিত।

সূত্র : বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা