{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রে চালু হলো ‘ট্রাম্প গোল্ড ভিসা’

আন্তর্জাতিক ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পি.এম.
ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘গোল্ড ভিসা’ -ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ধনী বিদেশীদের নাগরিকত্ব দেওয়ার জন্য নতুন ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই বিশেষ ভিসা পেতে আগ্রহীদের প্রথমে ‘ট্রাম্পকার্ড ডট গভ’ নামে একটি ওয়েবসাইটে আবেদন করতে হবে। ফরম পূরণ করে জমা দেওয়ার সময় আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা)। এই ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আবেদনপত্র যাচাইয়ের পর ভিসার জন্য চাঁদা হিসেবে আবেদনকারীকে দিতে হবে আরও ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা)। ওয়েবসাইটে এই অর্থকে উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতো হবে। গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যেমন স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমোদন পান, এই ভিসাধারীরাও তেমন সুবিধা পাবেন। ট্রাম্প বলেন, ‘মূলত এই ভিসা একপ্রকার গ্রিন কার্ড, তবে এটি অনেক ভালো, শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য আদর্শ পথ’।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে জানিয়েছেন, ওয়েবসাইটটির প্রাক-নিবন্ধন পর্যায়েই প্রায় ১০ হাজার আবেদনকারী এই ভিসার জন্য আবেদন করে ফেলেছেন।

লুটনিক রয়টার্সকে বলেন, আমরা আশা করছি যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার কার্ড আমরা বিক্রি করতে পারব এবং শত শত কোটি ডলার উপার্জন করতে পারব।

ওয়েবসাইটে প্রাক-নিবন্ধন পর্যায়ে ইতিমধ্যেই প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। ট্রাম্প প্রশাসনের বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ অর্থ আনার পাশাপাশি ধনী অভিবাসীদের জন্য সহজ পথ খুলে দেবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম
স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠাল ইরান
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠাল ইরান
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি