• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসির গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২-২ সমতায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল বাতিলে পর আবার গোল দিল মিশর দ্বিতীয় গোল বাতিল হওয়ায় ম্যাচে টিকে রইল আর্জেন্টিনা পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি ভবনে কড়াকড়ি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পি.এম.
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চারপাশ ও মূল ফটকে তল্লাশি চলছে -ছবি: সংগৃহীত
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চারপাশ ও মূল ফটকে তল্লাশি চলছে -ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, এবং ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, আগারগাঁওয়ে ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শক্তিশালী ব্যারিকেড বসানো হয়েছে। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, যাতে সাধারণ মানুষ বিকল্প পথ ব্যবহার করতে পারেন।

মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার অংশ হিসেবে আগারগাঁওয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়।

এদিকে, সিইসি এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণটি আজ বিকেল ৬টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। এতে ভোটের তফসিল ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শান্তা ফারজানা। ছবি: ভিওডি বাংলা
জুলাই নিয়ে অপপ্রচার ও ব্যবসা বন্ধ করতে হবে: শান্তা ফারজানা
জুলাই শহীদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী