• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পাংশা পাটখড়ির পালানে অগ্নিসংযোগ, নিঃস্ব ব্যবসায়ী

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
পাংশায় পাটখড়ির পাঠানে অগ্নিসংযোগ । ছবি: ভিওডি বাংলা
পাংশায় পাটখড়ির পাঠানে অগ্নিসংযোগ । ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় এক পাটখড়ি ব্যবসায়ীর পালানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০–৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ শেখ (৪৭)। তিনি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে নির্মাণাধীন পাংশা জুট মিলের ভেতরে এই ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের অভিযোগে মাসুদ শেখ পাংশা থানায় রকি (১৬) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রকি কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের রবি মাস্টারের ছেলে।

মাসুদ শেখ জানান, ঘটনার সময় তিনি মোটরসাইকেলে মাছপাড়া বাজারের ডাচ-বাংলা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিলেন। এ সময় তিনি তিনজনকে তার পাটখড়ির পালানের ভিতর ঢুকতে দেখেন। ব্যাংক থেকে টাকা তুলে লক্ষ্মীপুরে পাটখড়ি কিনতে যাওয়ার পথে কিছুক্ষণ পর ফোনে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে এসে তিনি দেখেন চারটি পালানই দাউদাউ করে পুড়ছে।

তার ধারণা, বিকাল ৩টা ২৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে রকি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করেছে। এর আগেও তাদের বহুবার নিষেধ করা হলেও তারা তা মানেনি বলে অভিযোগ করেন তিনি। আগুনে সব পাটখড়ি পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান এই ব্যবসায়ী। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি পাটখড়ির ব্যবসায় নেমেছিলেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্তে দায়ী ব্যক্তিদের শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এস, কে পাল সমীর/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা