• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
সচিবালয়ে ভাতা আন্দোলনে চার কর্মচারী পুলিশি হেফাজতেছবি: সংগৃহীত

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে চারজন কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে সচিবালয় এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী নিজামুদ্দিন এবং এখনো পরিচয় না পাওয়া আরও একজন।

গতকাল বুধবার ভাতা আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা নজিরবিহীনভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। তখন তাদের আশ্বাস দেওয়া হয় যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার মধ্যেই দাবি মেনে সরকারি আদেশ (জিও) জারি করা হবে।

এই ঘোষণা ঘিরে আজ বিকেলে কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয় এলাকা থেকে বাদামতলা চত্বর পর্যন্ত ছিল পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা