• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসির গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২-২ সমতায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল বাতিলে পর আবার গোল দিল মিশর দ্বিতীয় গোল বাতিল হওয়ায় ম্যাচে টিকে রইল আর্জেন্টিনা পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী

ইজতেমার প্রথম দিনেই ২ মুসল্লির স্বাভাবিক মৃত্যু

রংপুর প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিন  -ছবি-ভিওডি বাংলা
রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিন -ছবি-ভিওডি বাংলা

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই বয়স ও ঠান্ডাজনিত জটিলতায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইজতেমা মাঠেই তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লিরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইলের মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নেন। বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন। তিনি জানান, ইজতেমা মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে সকালে দু’জন মুসল্লির মৃত্যু হয়েছে। জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, “শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দুজনের মৃত্যু হয়েছে। দুটিই স্বাভাবিক মৃত্যু।”

রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লিকে নিয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। প্রথম দিনেই দুটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা