• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে সাতদিনব্যাপী যৌথ অভিযান-ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে সারাদেশে যৌথ অভিযানে গত ০৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৩৩ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গোলাবারুদ, ১২টি ককটেল, বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করেছে।  চোরাকারবারিসহ মোট ৩৩ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রমের জন্য আটককৃতদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালিত হচ্ছে। একই সাথে, শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী