• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড়ে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার গ্রেফতার-১

   ৮ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পি.এম.
পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। এ সময় নুরুজ্জামান এসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীন মীরগড় বিওপি এলাকায় সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ