• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে ঘিরে মাঠ পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। পিছিয়ে নেই রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও। পদ প্রত্যাশীরা নিয়মিত প্রচার-প্রচারণা ও মিছিল করে যাচ্ছেন। 

মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় পাংশা পৌর শহরে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ মো. শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলটি পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শরিফুল ইসলামের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এসময় নেতাকর্মীরা জানান, শরিফুল ইসলাম দুর্দিনের পরীক্ষীত সৈনিক। তিনি একাধিকবার কারাবরণ করেছেন। এছাড়াও আওয়ামীলীগ সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। মৃত্যুঞ্জয়ী এই ছাত্র নেতাকেই রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীরা। 

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
গোদাগাড়ীতে কৃষকের মাঝে সার-বীজ ও মৌবক্স বিতরণ
গোদাগাড়ীতে কৃষকের মাঝে সার-বীজ ও মৌবক্স বিতরণ
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ৫ ডাকাত আটক
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ৫ ডাকাত আটক