• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেসরকারি বিল কার্যক্রমে গতি আনার তাগিদ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েই শুরু হয় নতুন এ কমিটির যাত্রা।

মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহজাহান এমপি’র সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের প্রক্রিয়া আরও সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ‘বেসরকারি বিল’ উত্থাপনে সব সংসদ সদস্যকে (এমপি) আরও সচেতন করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রণয়নে সহায়তা বাড়াতে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও কার্যকর ভূমিকা পালনের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং পরে কমিটির সার্বিক কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। একই সঙ্গে কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সংক্রান্ত সংবিধান এবং কার্যপ্রণালী বিধির বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মো. আমানউল্লাহ আমান, মো. আবুল খায়ের ভূঁইয়া, মোছা. তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং মো. নূরুল ইসলাম।

এছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
পূর্বাঞ্চল রেলে প্রস্তুত হচ্ছে ৯০টি ইঞ্জিন
ঈদুল আজহা পূর্বাঞ্চল রেলে প্রস্তুত হচ্ছে ৯০টি ইঞ্জিন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ