• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৬:১৩ পি.এম.
যুবদল নেতা জুয়েল রানা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে যুবদল নেতাসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, অভিযানে মাদকসহ চারজন, সন্দেহভাজন তিনজন এবং একজন নিয়মিত মামলার আসামিকে আটক করা হয়েছে।

মাদকসহ আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা (৩৭)। অন্যদের মধ্যে আছেন একই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩৩), কলন্দা করিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইরুল ইসলাম (৩৯) এবং একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩৪)।

এছাড়া সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বড়বাড়ি ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে শামীম হাসান (২৮), দুওসুও ইউনিয়নের মানিক হোসেনের ছেলে শাহিন কাদের (২০) এবং ফজলুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫)।

আরও একজনকে নিয়মিত মামলার আসামি হিসেবে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে আটজনকে আটক করা হয়েছে। আটক চারজনকে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। এছাড়া তিনজনকে সন্দেহভাজন এবং একজনকে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে
গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে
আন্তর্জাতিক নার্স দিবসে মধুপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালিত
আন্তর্জাতিক নার্স দিবসে মধুপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালিত