• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩

সুনামগঞ্জ প্রতিনিধি    ১২ মে ২০২৬, ০৪:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। 

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় একটি সাদা রঙের নোয়াহ গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির ভেতরে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত নোয়াহ গাড়িটিও জব্দ করা হয়েছে।

মাদক ব্যবসায়ী হলেন-মো. লিটন মিয়া (৩৩), পিতা মৃত মনফর আলী, গ্রামের বাড়ি সারেরকোনা, মো. ফজল মিয়া (৩৫), পিতা মৃত আব্দুর জাইর, গ্রামের বাড়ি চানপুর বস্তি এবং মো. শাহজাহান মিয়া রাজু (২৫), পিতা মো. ইছহাক মিয়া ও গ্রামের বাড়ি শাইলগাছ। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের শান্তিগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম আর সজিব/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
ফেনীতে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল বন্ধ
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল বন্ধ
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে অর্থদণ্ড