• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০৪:৩৫ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীতে যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ডিজিটাল নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নাম্বার প্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১১ মে) ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনসমূহে সরকার কর্তৃক নির্ধারিত রং, ডিজাইন এবং সাইজের নাম্বার প্লেট যথাযথ স্থানে স্থাপন বা লাগানোর আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত রেজিষ্ট্রেশন নাম্বার প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। অনেকেই নাম্বার প্লেট যথাযথ স্থানে লাগাচ্ছেন না। আবার অনেকে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ব্যবহার না করে শুধুমাত্র পেইন্ট দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখে যানবাহন চালনা করছেন।

অপরদিকে অনেক যানবাহনের মালিক নাম্বার প্লেটের অর্থ পরিশোধ করা সত্ত্বেও বিআরটিএ থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ না করে যানবাহন চালাচ্ছেন। তাছাড়া বর্তমানে অনেক যানবাহনের উইন্ডশীণ্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগটি অকার্যকর পাওয়া যাচ্ছে। ফলে মহানগরের ট্রাফিক ম্যানেজমেন্ট করতে জটিলতা হচ্ছে। 

যানবাহনের মালিক ও চালকগণকে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ডিজাইন, রং এবং সাইজের নাম্বার প্লেট যানবাহনের নির্ধারিত স্থানে স্থাপন বা লাগানোর জন্য আহ্বান করা হচ্ছে। এছাড়াও যানবাহনের উইন্ডশীল্ডে স্থাপিত আরএফআইডি দাগটি কার্যকর আছে কি না তা নিশ্চিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

আগামী সপ্তাহ হতে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং আরএফাআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার
ঢাকাকে নিজের শহর ভাবতে হবে: আবদুস সালাম
ঢাকাকে নিজের শহর ভাবতে হবে: আবদুস সালাম
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন
ঘরে আগুনে গৃহকর্তার মৃত্যু, দগ্ধ চারজন