• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ১১:৫৫ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী খাতুন নামে এক তরুণী গুরুতর আহত হন। সোমবার (১১ মে) বিকেলে ডেমরার মাতুয়াইলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কামিনী খাতুন ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, কামিনী মাতুয়াইল এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে কাজ শেষে অটোরিকশায় করে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে অটোরিকশার চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কামিনীর সহকর্মী শারমিন বেগম বলেন, ছুটির পর তাঁরা একসঙ্গে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। মাতুয়াইল সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ কামিনীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর নীতি প্রণয়নের দাবি নাগরিক পরিষদের
পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর নীতি প্রণয়নের দাবি নাগরিক পরিষদের
ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেল ৩ প্রতিষ্ঠান
ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেল ৩ প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী মিলন গ্রেপ্তার