• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে তুরস্কের দারুণ প্রত্যাবর্তন, ১৬ মিনিটেই ১-১ ড্র করেই ব্রাজিলের বিপক্ষে জাপান, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬ ঐতিহাসিক গ্রেট হলে আজ শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা রাজধানীতে আশুরার প্রথম প্রহরে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিয়ো বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত যে সাত দলের শিক্ষার্থী নেই, ৬২১ প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের সিদ্ধান্ত

দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৭:০৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে উদ্বেগজনক তথ্য সামনে এনেছে সরকার। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

শুক্রবার (২৬ জুন) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য ‘বিশ্ব মাদক সমস্যা: ক্রমাগত ইস্যু, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া।’ প্রতিবছরের মতো এবারও বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও দিনটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ দক্ষিণ এশিয়ায় মাদক সেবন, ব্যবসা ও পাচারের ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ঢাকায় বর্তমানে মাদক-সংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলাতেও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। প্রচলিত আদালত ব্যবস্থার মাধ্যমে এত বিপুল মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মাদক মামলার বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। একইসঙ্গে সাধারণ আদালতেও বিচার চলবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান আইনে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক কারবারিরা আধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে অস্ত্র নেই। ফলে অভিযানে তারা দুর্বল অবস্থায় থাকেন। এ কারণে ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজও চলছে, যা চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার বড় প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি। ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তা দিতে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ১৯৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৬ জুনকে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত প্রায় ৩ কোটি ৬১ লাখ ইয়াবা, ২৫০ কেজি হেরোইন, ২২ কেজি কোকেন, ৮ কেজি আফিম, ৮২ হাজার ২৭৫ কেজি গাঁজা এবং ৫ লাখ ৫১ হাজার ৭৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

এছাড়া ইনজেকশন ও চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক-সংক্রান্ত ২ লাখ ৭৪ হাজার ৩৫৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন।

বিশেষজ্ঞদের মতে, মাদক সমস্যা এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু অভিযান নয়, প্রতিরোধ, চিকিৎসা, পুনর্বাসন, সচেতনতা বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধে সমন্বিত উদ্যোগ জরুরি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান
ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী
পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক
পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক
ছবি: সংগৃহীত
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ