• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে

গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে

   ১২ মে ২০২৬, ০৩:৩৮ পি.এম.
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি-ভিওডি বাংলা

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অনুপস্থিতিতে তিনটি আসনেই বিপুল জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের একাংশ তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছেন। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, মাঠপর্যায়ের রাজনৈতিক লড়াই এবং জনসম্পৃক্ততার কারণে তিনি “গণমানুষের আস্থার প্রতীক” হয়ে উঠেছেন।

তৃণমূলের আবেগঘন পোস্টে প্রশংসার ঢেউ

সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে প্রশংসা ও প্রত্যাশার কথা উঠে এসেছে।

মাসুদ রহমান লিখেছেন, গণমানুষের আস্থার প্রতীক সেলিমুজ্জামান সেলিম ভাই রাজপথ থেকে শুরু করে সংগঠন-সব জায়গায় নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাকে আরও বড় দায়িত্বে দেখতে চায় তৃণমূল।

মহিউল আলম পৃথিরাজ লিখেছেন, যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনগণের প্রতি ভালোবাসাই তাকে এগিয়ে রেখেছে। মন্ত্রিসভায় তার স্থান দেখতে চায় কর্মীরা।

শফিক রেন্টু লিখেছেন, গোপালগঞ্জ-১ আসনের জনগণের দাবি-তাকে মন্ত্রী হিসেবে দেখা হোক।

তুহিন ইসলাম তানভীর লিখেছেন, তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা তৃণমূল পর্যায়ে জোরালো।

কামরুজ্জামান স্বপন লিখেছেন, আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তাকে মন্ত্রিসভায় দেখতে চাই।

গোপালগঞ্জের বাসিন্দা ও ঢাকাভিত্তিক সাংবাদিক জাকারিয়া মৃধা বলেছেন, স্বাধীনতার পর থেকে গোপালগঞ্জ রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান ও ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে সেখানে বিরোধী রাজনৈতিক শক্তির সাংগঠনিক সম্ভাবনা ও সক্রিয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তিনি বলেন, জেলার অধিকাংশ সাধারণ মানুষ দলনিরপেক্ষ হলেও দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। তবে বিএনপি যদি সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয় এবং স্থানীয় নেতৃত্বকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়, তাহলে সেখানে তাদের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।

জাকারিয়া মৃধা আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃত্বকে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেওয়া এবং সরকার ও দলে তাদের যথাযথ মূল্যায়ন করা হলে গোপালগঞ্জে দলের শিকড় আরও গভীর হতে পারে।

তিনি অতীত রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে জানান, গোপালগঞ্জের তিনটি আসনেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রভাব ছিল এবং তারা কেন্দ্রীয় সরকারেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক ভারসাম্য তৈরির জন্য স্থানীয় নেতৃত্বকে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব-শেখ হাসিনা, শেখ সেলিম এবং মুহাম্মদ ফারুক খান-এর মতো প্রভাবশালী রাজনৈতিক অবস্থানের বিপরীতে গোপালগঞ্জে বিএনপির অবস্থান শক্ত করতে হলে স্থানীয় নেতৃত্বকে আরও কার্যকরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

সরকার ও দলের অবস্থান

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশনা আসেনি।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তার মতে, মন্ত্রিসভায় কারা থাকবেন বা দায়িত্ব পাবেন, সেটি দলের শীর্ষ নেতৃত্বের এখতিয়ার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর