• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বদলি হলেন ৩ এসপি

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে সরকার।

রোববার ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করা মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে বদলি করে ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এনবিআরের নামে প্রতারণা, করদাতাদের সতর্কবার্তা
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর