২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এতে দেশে হাম ও এর উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা ৯১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে ৫২৯ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, একই সময়ে নতুন করে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৮৬ জন।
এদিকে, গত একদিনে আরও ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য