• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে সতর্ক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৮:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার (৫ জুলাই) শেষ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। 

সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মিকে লক্ষ্য করে হামলা জোরাদার করেছে দেশটির সেনাবাহিনী। এতে মিয়ানমার থেকে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।

যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা এ বিষয়ে নজরদারি আরও বৃদ্ধি করেছে। ড. খলিলুর রহমানের ভাষ্য, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি এ বিষয়ে তার কাছে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন। খলিলুর রহমান বলেন, আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগে পাপনের আমলের নথি তলব
ছবি: সংগৃহীত
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা: অর্থমন্ত্রী
ঢাকায় সচিবালয়ে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা
জাইকার ভূমিকা উন্নয়ন অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল