• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৯:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে নেতাকর্মীরা সরে যান।

এরপর সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে আকস্মিক মিছিল বের করা হয়। এতে ছাত্রলীগের প্রায় ৮০ থেকে ১০০ নেতাকর্মী অংশ নেন।

পরে বেলা ১১টার দিকে শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, "ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতকর্মীরা মিছিল করতে একত্রিত হন। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা আবার একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল করে বলে শুনেছি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।"

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পুলিশ। ফাইল ছবি। ছবি: ভিওডি বাংলা
ময়মনসিংহে বাসায় ঢুকে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা