• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাইকোর্টের নির্দেশ

ঈদুল আজহায় ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা নিশ্চিত

আদালত প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০৮:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক ও সংরক্ষিত কামরা রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনের বিধান বাস্তবায়নে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

মামলার পটভূমি অনুযায়ী, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে ২০২১ সালের ১৩ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন। প্রাথমিক শুনানি শেষে একই বছরের ১০ মার্চ আদালত রুল জারি করেন।

দীর্ঘ পাঁচ বছরের ওই রিটের ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য কামরা বরাদ্দ নিশ্চিত করার নির্দেশ চেয়ে সম্পূরক আবেদন করা হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আজমল হোসেন খোকন, আর রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান জানান, আইন অনুযায়ীই ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখার বাধ্যবাধকতা রয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা থাকার কথা। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বের ট্রেনে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থারও বিধান রয়েছে। ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান উল্লেখ আছে।

এই দুই ধারা বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে রিটটি করা হয় বলে জানান আইনজীবী।

এর আগে প্রাথমিক শুনানিতে দেওয়া ২০২১ সালের ১০ মার্চের রুলে হাইকোর্ট জানতে চান, আইন অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে আইন বাস্তবায়নে প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তাও জানতে চাওয়া হয়।

রুলে রেলওয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক এবং রেলওয়ের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ