• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্বাচন বানচালের অভিযোগ তুললেন প্রেস সচিব

শরীয়তপুর প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফে মাজার জিয়ারত করে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফে মাজার জিয়ারত করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।”
এ সময় তিনি দাবি করেন, “তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে।”

শফিকুল আলম বলেন, “কোনো শক্তিই ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন প্রতিহত করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। খুব সুন্দর, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং ফ্রি–ফেয়ার–এক্সক্লুসিভ একটি নির্বাচন দেখতে পাবেন।”

প্রেস সচিবের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “গতকাল কয়েকজনকে ধরা হয়েছে। কোনো ধরনের জ্বালাও–পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও অভিযোগ করেন, “তাদের কার্যক্রমই প্রমাণ করেছে কেন তারা নিষিদ্ধ হয়েছে।”
তার ভাষ্য, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল—কোনো সন্ত্রাসী দল নির্বাচনে অংশ নিতে পারে না।” তিনি বলেন, “বিভিন্ন সময়ে বিএনপির ওপর হামলা, শাপলা চত্বরে হেফাজত কর্মীদের হতাহতের ঘটনাসহ নানা কর্মকাণ্ডের জন্য দলটি নিষিদ্ধ হয়েছে বলে চিহ্নিত।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী