• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে আবুল হোসেনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টা

   ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পি.এম.
আবুল হোসেন। ছবি: ভিওডি বাংলা
আবুল হোসেন। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আস্করিয়া আবাসিক এলাকায় আবুল হোসেন নামে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হঠাৎ দেশীয় দা–চাকু নিয়ে আবুল হোসেনের ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের দাবি—এটি ছিল একটি পরিকল্পিত হত্যাচেষ্টা।

এলাকাবাসী আরও জানায়, দীর্ঘদিন ধরে নিহার কুসুম মজুমদারের মালিকানাধীন একটি ভবন থেকে নিয়মিতভাবে পানি ও ময়লা আবর্জনা আবুল হোসেনের বাড়ির দিকে ফেলা হতো। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও প্রভাবশালী হওয়ায় কুসুম মজুমদার কখনও জবাবদিহির মুখোমুখি হননি বলে অভিযোগ।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এই ঘটনায় হত্যাচেষ্টা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর চিঠিতে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার