• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সরকারকে আরও কঠোর কর্মসূচির পরামর্শ আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-ছবি-ভিওডি বাংলা

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর চেয়েও কঠোর কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘সরকারকে এখন অপারেশন ডেভিল হান্টের থেকেও কঠোর কর্মসূচি হাতে নিতে হবে। সন্ত্রাসীদের মুক্ত বাতাসে ছেড়ে রেখে দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ফ্যাসিস্টদের সিম্প্যাথাইজার, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী তথাকথিত বুদ্ধিজীবী ও টকশোজীবীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। যারা ফ্যাসিস্টদের পক্ষে গুলি চালিয়েছে এবং যারা তাদের পক্ষে বয়ান তৈরি করছে-উভয়ের অপরাধ সমান।’

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী