• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পি.এম.
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি-সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কতটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি জনগণের মধ্যেই সবসময় নিজেকে নিরাপদ মনে করি। আমার নিজের নিরাপত্তার জায়গায় আমি জনগণের মধ্যে থাকাকেই নিরাপদ মনে করি। কারণ আমি সেখান থেকেই এসেছি এবং অল্প সময়ের মধ্যেই সেখানে ফিরে যাব।

বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে এই সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে মানুষের জন্য কতটা করা সম্ভব-এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে-টু-ডে কাজ ছাড়া খুব বেশি কিছু করার সুযোগ নেই। এর মধ্যে নির্বাচনের তফসিল হয়ে গেছে। বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নেই। তাই আমরা দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব মানুষের উপকারে আসার চেষ্টা করব।

দায়িত্ব গ্রহণের পর কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং আগের উপদেষ্টার কাজ ও সমালোচনা কীভাবে দেখছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বসে সবার সঙ্গে আলোচনা করব, তারপর দেখব কী করা যায়। আমরা দুইটি মন্ত্রণালয় নিয়ে কাজ করে এসেছি, আপনারা জানেন কীভাবে কাজ করা হয়েছে। সেভাবেই কাজ করার চেষ্টা করব।

নির্বাচনের তফসিল ঘোষণার পর একজন সম্ভাব্য প্রার্থীকে গুলিবিদ্ধ করার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটি মন্ত্রণালয়ের বাইরের বিষয়। এ বিষয়ে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বক্তব্য দেবেন।

ভিওডি বাংলা/ এমএমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী