• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পি.এম.
আনিস আলমগীর। সংগৃহীত ছবি
আনিস আলমগীর। সংগৃহীত ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ডিবি পুলিশ বা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কে তাকে তুলে নিয়ে এসেছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা নিয়ে এসেছে তা জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি।’ কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

একটি সূত্র জানিয়েছে, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব আর্চারির দুই বিভাগে চ্যাম্পিয়ন তামিম-ছন্দা
ফাইল ছবি
টিআইবি ফেলোশিপ ২০২৬: আবেদনের শেষ সময় পেছাল
ছবি: সংগৃহীত
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কারাগারে, ডিআরইউ’র উদ্বেগ