• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব

আর্চারির দুই বিভাগে চ্যাম্পিয়ন তামিম-ছন্দা

   ২৪ জুন ২০২৬, ১১:০২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়  অনুষ্ঠিত হচ্ছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬।

বুধবার (২৪ জুন) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আর্চারি ডিসিপ্লিন। প্রতিযোগিতাটি পরিচালনা করছেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল

আর্চারিতে পুরুষ বিভাগে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের আবু হোরায়রা তামিম। রানারআপ হন প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান। তিনটি করে তীর ছুড়ে দুজনেই ২১ পয়েন্ট স্কোর করেন। পরে টাইব্রেকারে একটি করে তীর ছোড়েন দু’জনে। এক্সের কাছাকাছি থাকায় তামিমকে চ্যাম্পিয়ন ও দূরবর্তী হওয়ায় রুমেল খান রানার আপ হন। ১৬ পয়েন্ট স্কোর করে তৃতীয় হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম। 

অন্যদিকে নারী বিভাগে দৈনিক সংবাদের জাহিদা পারভেজ ছন্দা প্রথম, বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন দ্বিতীয় এবং পঙক্তির জান্নাতুল ফেরদৌস পান্না তৃতীয় হয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চীনে সিএমজি সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি