• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চীনে সিএমজি সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ১০:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চীনের চংচিং শহরে অনুষ্ঠিত চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১০ জুন) তিনি চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য, চীনের উপতথ্যমন্ত্রী এবং সিএমজির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনের উদ্বোধন করেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত চংচিং শহরেই এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং কার্যকর তথ্য ব্যবস্থাপনা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। পাশাপাশি বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও উদ্যোগও প্রদর্শন করা হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সম্মেলনে অংশগ্রহণ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বুধবার রাতেই দেশে ফেরার কথা রয়েছে।

ভিওডি বাংলা/সবুজ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র আত্মপ্রকাশ
বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র আত্মপ্রকাশ