• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা রোববার হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি ২৪ ঘন্টার মধ্যে- অর্থাৎ রোববার (১৪ জুন) হচ্ছে না। তবে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ সম্ভাবনা রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর ও কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

যদিও শনিবার (১৩ জুন) পাকিস্তান প্রেসিডেন্টের তরফ থেকে বলা হয়, ২৪ ঘন্টার মধ্যে_ অর্থাৎ রোববারের মধ্যে এ চুক্তি সম্পন্ন হবে। ইতোমধ্যেই খসড়া চূড়ান্ত হয়েছে চুক্তিপত্রের। 

এ ঘোষণার কয়েক ঘন্টার মাথায়ই জানা গেল, চুক্তিটি রোববার হচ্ছে না। 
তবে এখনো চুক্তির সম্ভাবনা নাকচ হওয়ার কোনো খবর আসেনি। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে- চুক্তি হবে কয়েক দিনের মধ্যেই। 

ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল রোববার। ওই দিনে তা স্বাক্ষরিত হবে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে এমন একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, “চুক্তিটি আগামীকাল (রোববার) হচ্ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে এটি হতে পারে—এ সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না।”

তবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘অস্থিতিশীল’ উল্লেখ করে তিনি বলেন, আলোচনার অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

ইসমাইল বাঘাই আরও বলেন, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি নয়। বরং এটি একটি সমঝোতা স্মারক, যেখানে দুই পক্ষের প্রধান মতপার্থক্যগুলো তুলে ধরা হবে এবং চলমান সংঘাতের অবসান ঘটানোর একটি কাঠামো নির্ধারণ করা হবে।

এর আগে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত থাকা পাকিস্তান জানিয়েছিল, সম্ভাব্য সমঝোতার শর্তগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে।

এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে রোববারের শেষ নাগাদ স্বাক্ষরিত হতে পারে। এমনকি এর আগেও তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সমঝোতা বাস্তবায়িত হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: পাকিস্তানের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মালদ্বীপে বাংলাদেশি ওয়ার্ক পারমিটে ঘুস বাণিজ্য, জড়ালেন প্রেসিডেন্ট
মালদ্বীপে বাংলাদেশি ওয়ার্ক পারমিটে ঘুস বাণিজ্য, জড়ালেন প্রেসিডেন্ট
বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান
বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান