• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুন ২০২৬, ০৪:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ওষুধ এবং কয়েকটি ভ্যাকসিনের সর্বোচ্চ নির্ধারিত দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘দ্য ট্রিবিউন’।  

কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ওষুধ উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছিল। একই সঙ্গে বাজারে এসব ওষুধের সরবরাহ ঘাটতির ঝুঁকিও তৈরি হচ্ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত কার্বোপ্লাটিন ও সিসপ্লাটিন ইনজেকশনের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া টিটেনাস প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-টিটেনাস ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া তৈরি কয়েকটি শিশুদের ভ্যাকসিনের দামও সংশোধন করা হয়েছে।

এনপিপিএ জানায়, এসব ওষুধের কাঁচামালের দাম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে উৎপাদন অব্যাহত রাখা ও বাজারে সরবরাহ বজায় রাখতে মূল্য সমন্বয় জরুরি হয়ে পড়ে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা আগেই সতর্ক করেছিলেন যে এসব ওষুধের ঘাটতি তৈরি হলে ক্যানসার রোগীদের চিকিৎসা ব্যাহত হতে পারে এবং বিকল্প হিসেবে আরও ব্যয়বহুল ওষুধ ব্যবহারের প্রয়োজন হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ছয় মাস পর পুনরায় পর্যালোচনা করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১
টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী