• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুন ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্যসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। সংগঠনগুলোর নেতা ও সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

৬৬ বছর বয়সী আহমদ গণি চৌধুরী স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে আহমদ গণি চৌধুরীর জানাজা হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে হামলার শিকার দুই সাংবাদিক, বিচারের দাবি সংগঠনগুলোর
সাভারে হামলার শিকার দুই সাংবাদিক, বিচারের দাবি সংগঠনগুলোর
সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা নিয়ে যা বললেন এসবি প্রধান
সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা নিয়ে যা বললেন এসবি প্রধান
মিরপুরের কালশীতে ২ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
মিরপুরের কালশীতে ২ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ