• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিইসি

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পি.এম.
সিইসি এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, “মাঝে মাঝে দু-একটা খুনখারাপি হয়। ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না।”

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সিইসি আরও বলেন, “নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে কমিশন।”

বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, “এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সিইসি নতুন বাংলাদেশের স্বপ্ন অর্জনে তরুণদের ভূমিকা গুরুত্বসহকারে তুলে ধরে বলেন, “তরুণরা যেমন ১৯৭১, ১৯৭৪ এবং ২০২৪ সালে শক্তি দেখিয়েছে, এই নির্বাচনও ঐতিহাসিক হবে। এবার গণভোটও হবে। ইসির সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন করা সহজ হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা