• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সশস্ত্র বাহিনীর আয়োজনে ড. ইউনূসের অংশ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পি.এম.
মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে অংশ নিচ্ছেন- ড. মুহাম্মদ ইউনূস -ছবি-ভিওডি বাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজন করা হয় মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী। পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনার আয়োজন করা হয়। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশন করে এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সেনানিবাস বা ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত ব্যান্ড পরিবেশন অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনী সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালনা করে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায়।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং ৫৩ জন প্যারাট্রুপার জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ হতে ভূমিতে অবতরণ করেন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ এবং এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়নি। সফল হলে এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক রেকর্ড হিসেবে লিপিবদ্ধ হবে।

এই আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশে-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনৈতিকবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্যান্য আমন্ত্রিতরা।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা, পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) ও বরিশালসহ বিআইডব্লিউটিসি ঘাটে নির্ধারিত জাহাজগুলো সকাল ১২০০ থেকে ১৬০০ ঘটিকা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

এছাড়া সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘর বিনা টিকিটে প্রদর্শনের জন্য খোলা রাখা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা