• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইবিতে প্রতীকী মরদেহ নিয়ে সাজিদ হত্যার বিচার দাবি

ক্যাম্পাস প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ইবিতে শিক্ষার্থীরা সাজিদ হত্যার বিচার দাবিতে প্রতীকী মরদেহ দিয়ে মানববন্ধন করছে-ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রতীকী মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তমাখা লাল কাফনে প্রতীকী মরদেহ বিছিয়ে এবং প্রতিবাদী স্লোগান প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে রক্তমাখা লাল রঙের কাফনে প্রতীকী মরদেহ বিছিয়ে রাখা হয়েছে। দড়ি দিয়ে পথ আংশিকভাবে বন্ধ করে সেখানে প্রতিবাদী কাগজ টানানো হয়। কাগজে লেখা-‘সাজিদ হত্যার দায় মাথায় নিয়ে প্রশাসনিক ভবন চালাচ্ছি’। কাফনের পাশে লাল রঙে রক্তের দাগ টেনে ‘লাশ’ লেখা এবং পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতীকী রক্তের দাগ দেখা যায়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো খুনিকে গ্রেপ্তার বা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হয়নি। কুষ্টিয়া সিআইডি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তদন্তের নামে নাটক করছে। সিআইডি বারবার আমাদের সাথে নাটক করছে, আমাদের সাথে তালবাহানা করছে। সিআইডি কর্তৃপক্ষ কুষ্টিয়া থেকে একটি গল্প লিখে নিয়ে আসে, সেই গল্প লিখে নিয়ে এসে আমাদের ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের এবং সাংবাদিক ভাইদের সামনে একটি গল্প আমাদের সামনে লিখে পাঠ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবেই ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। আমরা এই নাটকের মঞ্চ ভেঙে দিয়ে, গুঁড়িয়ে দিয়ে সামনের কর্মসূচিতে যেতে চাই।

এছাড়াও তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে ফায়ার সার্ভিস স্ট্যান্ড স্থাপন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণসহ শিক্ষার্থীদের মুক্ত সংস্কৃতি চর্চায় ছাত্রদল ইবি শাখাকে পাশে পাবেন বলে জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট বলেন, প্রশাসন যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সুরাহা করতে না পারে, তবে পদে থাকার যোগ্যতা নেই। তিনি দ্রুত বিচার না হলে কঠোর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য