• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো’ : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
ওসমান শরীফ হাদির জানাজায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-ছবি-ভিওডি বাংলা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আমরা আসিনি। হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যত দিন টিকে থাকবে, তত দিন তুমি আমাদের মধ্যেই থাকবে।”

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ এখানে ঢেউয়ের মতো মানুষ এসেছে। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আজ শুধু দেশে নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়, তার কথা শুনতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আমরা আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো, আর বাংলাদেশ যতদিন থাকবে, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যেই থাকবে।”

তিনি আরও বলেন, “আজ আমরা তোমাকে বিদায় জানাতে নয়, তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, যা স্বপ্ন দেখিয়ে গেছো-সেগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকার করতে এসেছি। এই ওয়াদা শুধু আমাদের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের মানুষ তা পূরণ করবে।”

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তার সহজ সম্পর্ক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি-সবকিছুই আজ মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আমরা এসব আদর্শ হৃদয়ে ধারণ করছি, যেন তা সব সময় আমাদের মধ্যে জাগ্রত থাকে এবং আমরা তা অনুসরণ করতে পারি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী