• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধন

ভিওডি বাংলা ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পি.এম.
নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১ (১) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি সংক্রান্ত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের কিছু অংশ সংশোধন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগে নির্ধারিত ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি, সোমবার–রোববার) এর পরিবর্তে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি, সোমবার–শুক্রবার)।

এছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখও সংশোধন করা হয়েছে। পূর্বে নির্ধারিত ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি, সোমবার–রোববার) এর পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি, শনিবার–রোববার)।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা