• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেন যুদ্ধ

ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে পেসকভ বলেন, পুতিন ম্যাক্রোঁর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। সুতরাং যদি পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে এটিকে কেবল ইতিবাচকভাবেই মূল্যায়ন করা সম্ভব।

চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত আবারও পুতিনের সঙ্গে যোগাযোগ শুরু করা। 

তিনি বলেন, ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা জরুরি।

এদিকে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) ঋণ দেয়ার বিষয়ে একমত হন।

নিউইয়র্কের গভর্নর হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প ঘনিষ্ঠ স্টেফানিকনিউইয়র্কের গভর্নর হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প ঘনিষ্ঠ স্টেফানিক
তবে এই অর্থ জোগাড়ে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিক্ষোভে নিহত ২,৯৮৬ জনের নাম প্রকাশ
ইরানে বিক্ষোভে নিহত ২,৯৮৬ জনের নাম প্রকাশ
রমজান শুরু হতে পারে ১৯-২০ ফেব্রুয়ারি
রমজান শুরু হতে পারে ১৯-২০ ফেব্রুয়ারি
যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি
খামেনি হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি